Friday, October 17, 2014

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জয়ললিতা

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টে জয়ললিতার মামলার শুনানি ছিল। এনডিটিভি এ খবর জানিয়েছে।

অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন ৬৬ বছর বয়সী জয়ললিতা। গত ৭ অক্টোবর কর্ণাটক আদালত জয়ললিতাকে চার বছরের সাজা শোনানোর পর ৯ অক্টোবর শীর্ষ আদালতে আবেদন জানান তিনি।
গত ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুর আদালত জয়াকে দোষী সব্যস্ত করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ার সম্পত্তির পরিমান নিয়ে আইনি নোটিশের ভিত্তি নেই বলে দাবি করেছিলেন জয়ললিতা।

No comments:

Post a Comment