টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে
পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে
এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার মির্জাপুর থানায়
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন পুলিশের ঢাকা রেঞ্জের
উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। এদিকে সকালে
এজাহারভুক্ত আরেক আসামি বদরউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত এ
ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৭ই অক্টোবর উপজেলার
সোহাগপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে ঘরে আগুন লাগিয়ে হত্যা করা হয় হাসনা
বেগম (৩৫) ও তার তিন মেয়ে মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার
(১১) ও মলি আক্তারকে (৭)।

No comments:
Post a Comment