চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে
রিভিউ করা হবে বলে জানিয়েছেন জামায়াত নেতা কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট
শিশির মোহাম্মদ মনির। আজ সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে কারা ফটকে তিনি সাংবাদিকদের এ
কথা বলেন। তিনি বলেন, আইনমন্ত্রী এবং এটর্নি জেনারেল সম্পূর্ণ বে-আইনি কথা
বলছেন। রিভিউ করা কামারুজ্জামানের সাংবিধানিক অধিকার। তাই রায়ের বিস্তারিত
কপি হাতে পেলে রিভিউ করা হবে। এসময় তিনি আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে
বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। এছাড়া তিনি অভিযোগ করে বলেন,
কামারুজ্জামানের সঙ্গে কথা বলার জন্য কারা কতৃপক্ষ তাদের যথেষ্ট সময় দেননি।
তারা খুব ব্যাস্ততা দেখিয়েছেন এবং বারবার আমাদের বের হয়ে যেতে বলেছেন।
এছাড়া তাদের আরেক আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমিনকে কারাগারে ঢুকতে দেয়নি
কারা কর্তৃপক্ষ বলে জানান তিনি। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে
তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আসেন। পরে সকাল ১০.২০ মিনিটের দিকে
কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের সঙ্গে প্রায় পঁচিশ মিনিট সাক্ষাৎ
করেন তারা। এসময় শিশির মোহাম্মদ মনিরের সঙ্গে ছিলেন, ব্যারিস্টার এহসান এ
সিদ্দিক, ব্যরিস্টার নাজিব মোমেন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, এডভোকেট
মশিউল আলম। কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে বুধবার সন্ধ্যায় কারা
কর্তৃপক্ষের কাছে আবেদন করলে দেখা করার অনুমতি দেন সিনিয়র জেল সুপার। এর
আগে বুধবার সকাল ১০টার দিকে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে
সাক্ষাৎ করেন।

No comments:
Post a Comment