যুক্তরাষ্ট্রের
ভার্জিনিয়ায় একটি সরাসরি সম্প্রচারিত টেলিভিশন সাক্ষাৎকারের সময় এক
বন্দুকধারীর গুলিতে দুই সাংবাদিক নিহত হয়েছেন। ডব্লিউডিবিজে সেভেন
টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক অ্যালিসন পার্কার (২৪) এবং ক্যামেরাম্যান
অ্যাডাম ওয়ার্ড (২৭) চ্যানেলটির সকালের অনুষ্ঠানের জন্য আজ বুধবার সকালে
একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন। তখনই এ ঘটনা ঘটে। খবর এএফপির।
এই ঘটনার কিছু সময় পরেই বন্দুকধারী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে গুলি করার একটি ভিডিওচিত্র পোস্ট করেন বলে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোতে বলা হয়। মিডিয়াগুলোতে বলা হয়, বন্দুকধারী এরপর নিজেই নিজেকে গুলি করেন। তবে তিনি এখনও বেঁচে আছেন। কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয় সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম ভেস্টার লি ফ্ল্যাংগন। তিনি নিজেও ওই চ্যানেলের একজন প্রতিবেদক ছিলেন। তবে ব্রেস উইলিয়াম নামেই প্রতিবেদন করতেন।
ফ্ল্যাংগনের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে মনেটা শহরের একটি লেকের পাশে অবস্থিত বড় একটি শপিং সেন্টার ব্রিজওয়াটার প্লাজায়। শপিং সেন্টারটির একটি ব্যালকনিতে দাড়িয়ে প্রতিবেদক পার্কার ভিকি গার্ডনার নামে একজন নারীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। পার্কার ওই নারীর সঙ্গে পর্যটন বিষয়ে কথা বলছিলেন। এমন সময় ওই বন্দুকধারী তাঁদের পেছনে খুব কাছে এসে দাঁড়ান এবং আটটি গুলি করেন। এ সময় ক্যামেরাম্যান ওয়ার্ডের ক্যামেরাটি মাটিতে পড়ে যায়। এ সময় বন্দুকধারীর একটি অস্পষ্ট ছবি ক্যামেরায় ধরা পড়ে। সেখানে বন্দুকধারীকে একটি কালো কাপড় পরা অবস্থায় দেখা যায়। এই ঘটনায় প্রতিবেদক ও ক্যামেরাম্যান নিহত হলেও ভিকি গার্ডনার বেঁচে আছেন। তবে তিনিও গুলিতে আহত হয়েছেন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পরপর চ্যানেলটির প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক জেফরি মার্কস টেলিভিশনে এক বার্তায় বলেন, ‘গোলাগুলির পরই সকাল ছয়টা ৪৫ মিনিটে অ্যালিসন এবং অ্যাডাম মারা গেছেন। তবে কে এবং কেন এই কাজ করেছে তা আমরা এখনো জানি না।’ তিনি বলেন, চ্যানেলটির ভবনটি বর্তমানে পুলিশের অধীনে আছে। পুলিশ ভবনটির নিরাপত্তা দিচ্ছে।

No comments:
Post a Comment