ব্রেন্ডন
ম্যাককালাম নেই। নেই নিউজিল্যান্ডের পেস আক্রমণের প্রধান দুই ভরসা টিম
সাউদি ও ট্রেন্ট বোল্টও। ম্যাককালাম-সাউদি বিশ্রামে। বোল্টের চোট, চোটের
কারণেই নেই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনও। খর্বশক্তির এক দল নিয়েই কেন
উইলিয়ামসনের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরে এসেছে নিউজিল্যান্ড।
আজ হারারেতে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই ভালো কিছু করার আশায় রয়েছেন জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর। হোয়াটমোরকে আশা দিচ্ছে ভারত সিরিজের শেষ ম্যাচটাও। ভারতের দ্বিতীয় সারির দলের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও শেষ টি-টোয়েন্টিতে ১০ রানে জিতেছিল জিম্বাবুয়ে।
হোয়াটমোরের চাওয়া ভারত সিরিজের চেয়ে ভালো ফল করা, ‘আমি মনে করি ভারতের বিপক্ষে যা করেছি এবার তার চেয়েও ভালো করতে পারি আমরা। শেষ ম্যাচের জয়টা দারুণ ছিল। ছেলেরা বেশ উদ্যমী ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষেও ও রকম খেলতে পারলে খুশির মাত্রাটা বাড়বেই।’
তবে একটু সতর্কও বাংলাদেশের সাবেক কোচ, ‘ম্যাককালাম, সাউদি, বোল্টরা না থাকলেও ওদের দলটা এখনো বেশ শক্তিশালী। তবে আমরা নিজেদের মাঠে খেলছি, তাই বিস্ময় উপহার দেওয়ার সামর্থ্য আমাদের ভালোই আছে।’
অন্যদিকে নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনের কাছে সিরিজটা ২০১৯ বিশ্বকাপের দিকে প্রথম পদক্ষেপ, ‘আমরা যদি চার বছর পরের পরবর্তী বিশ্বকাপটার দিকে চোখ রাখি, তবে এটাই সবচেয়ে ভালো সুযোগ ওই পথে হাঁটার।’ এএফপি, ক্রিকইনফো।
সেই পথে হাঁটতে নতুন কয়েকজন খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চায় ‘আওটেরিয়া’ নামে আজকের ম্যাচটি খেলতে চাওয়া নিউজিল্যান্ড।

No comments:
Post a Comment