![]() |
| হিলারি ক্লিনটন |
হিলারি
ক্লিনটন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন। নির্বাচিত হলে মার্কিন
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি। হিলারির ব্যক্তিগত
চিকিৎসক গত শুক্রবার এ তথ্য দিয়েছেন। প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির
মনোনয়নপ্রত্যাশী হিলারি একই দিন তাঁর পারিবারিক সম্পদের তথ্য প্রকাশ
করেন। এতে দেখা যায়, তাঁর অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো। খবর এনডিটিভির।
হিলারি ক্লিনটনের প্রচারণা দলের পক্ষ থেকে প্রকাশ করা কর-সংক্রান্ত তথ্য থেকে দেখা যায়, হিলারি ও তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৫ কোটি ৭৫ লাখ ডলার কর দিয়েছেন। দুজনেই সুবক্তা। তাঁদের আয়ের সিংহভাগ আসে বক্তৃতা করে পাওয়া ফি থেকে।
হিলারি তাঁর মোট আয়ের বিষয়ে তথ্য দেননি। তবে তাঁর বার্ষিক করের হার ৪০ শতাংশের বেশি বলে উল্লেখ করেছেন। ২০০৭ সাল থেকে ক্লিনটন ও হিলারি অন্তত ১৪ কোটি ডলার আয় করেন বলে ধারণা করা হয়। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০১৩ সালে অন্তত ৩৬টি বক্তৃতা করেন হিলারি। এ থেকে তাঁর আয় হয় ৮৫ লাখ ডলার।
নিউইয়র্কের মাউন্ট কিসকো মেডিকেল গ্রুপের চিকিৎসক লিসা বারডক এক চিঠিতে বলেছেন, ৬৭ বছর বয়সী হিলারি সুস্বাস্থ্যের অধিকারী। ২০১২ সালে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পান হিলারি। তখন তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। চিঠিতে বলা হয়, ওই জটিলতা দুই মাসের চিকিৎসায়ই দূর হয়। এখন তিনি পুরোপুরি সুস্থ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো চমৎকার স্বাস্থ্যের অধিকারী।
হিলারির সমর্থকেরা চিকিৎসক লিসা বারডকের চিঠিটির অনুলিপি প্রচার করেন। সমর্থকেরা বলছেন, আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে হিলারিই সবার আগে নিজের স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করলেন। ২০১২ সালে মাথায় আঘাত পাওয়ার পর হিলারির স্বাস্থ্য নিয়ে যে সংশয়ের সৃষ্টি হয়েছিল, এসব তথ্যে তা দূর হলো।

No comments:
Post a Comment