Tuesday, August 11, 2015

যুক্তরাষ্ট্রে এক পরিবারের আটজনকে খুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ছয় শিশুসহ একই পরিবারের আটজনের হাতকড়া লাগানো গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।   স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে টেক্সাসের হিউস্টন এলাকা থেকে খবর পেয়ে পুলিশ একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।   প্রায় ঘণ্টাব্যাপী এই অবস্থা চলার পর পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই বাড়ির ভেতর থেকে এক লোক আত্মসমর্পণ করে।   পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম ডেভিড কোনলে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।   নিহতরা হলেন ডিওয়াইন জ্যাকসন (৫০), তার স্ত্রী ভ্যালেরি জ্যাকসন (৪০), সন্তান নাথানিয়েল (১৩), ডিওয়াইন (১০), অনেস্টি (১১), ক্যালেব (৯), ট্রিনিটি (৭) ও জোনাহ (৬)।   পুলিশ ধারণা করছে, ভ্যালেরির সঙ্গে কোনলের আগে সম্পর্ক ছিল এবং নাথানিয়েল তাদেরই সন্তান।   টেক্সাসের হ্যারিস কাউন্টি এলাকার পুলিশ কর্মকর্তা টিম ক্যানন বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তারা। তবে ভ্যালেরির সঙ্গে কোনলের ব্যক্তিগত বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

No comments:

Post a Comment