পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং পাকিস্তান পিপলস পার্টি বা
পিপিপি’র কেন্দ্রীয় নেতা মাকদুম আমিন ফাহিমের বিরুদ্ধে জামিন অযোগ্য
গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
করাচির দুর্নীতি-বিরোধী আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি নতুন ১২টি মামলায় চার্জশিট দাখিল করার পর আদালত এ পরোয়ানা জারি করল। তাদের বিরুদ্ধে কয়েক শ’ কোটি রুপি দুর্নীতির অভিযোগে মামলা করেছে দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী গিলানিসহ অন্যরা বাণিজ্য উন্নয়নের নামে ভর্তুকি বা প্রণোদনা দেয়ার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন।
এর আগে, গত বছর এ ধরনের আরো কয়েকটি মামলায় গিলানি ও আমিন ফাহিম গ্রেফতারপূর্ব জামিন নিয়েছিলেন। এ দু নেতার নামে বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষ নতুন করে ১২টি মামলা দায়ের করায় তাদের বিরুদ্ধে মামলার সংখ্যা হলো ২৪। এর আগে আদালত গিলানি ও আমিন ফাহিমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা আদালতে যাননি।
সূত্র : রেডিও তেহরান।

No comments:
Post a Comment