Thursday, August 27, 2015

চকরিয়া-পেকুয়ায় ফুল কলির নাম দিয়ে প্রতারনা, নকল ফুল কলি জুসবারে ভ্রাম্যমান আদালতের অভিযান

স.ম.ইকবাল বাহার চৌধুরী: ফুলকলির নাম ও লগো হুবহু জালিয়াতি করে ফুল কলি জুসবার নামে একটি প্রতিষ্টান কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় দীর্ঘদিন ধরে প্রতারনা করে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, ফুলকলি জুসবার নামে চকরিয়ার বরইতলী রা¯Íার মাথা ১টি, পেকুয়ার চৌমুহনী ১টি দোকান খুলেছে রুবেল নামক এক যুবক। তিনি পেকুয়ার জামাল হোসাইনের পুত্র বলে জানা গেছে। সে আসল ফুল কলির বাঁকলিয়া চট্টগ্রাম অবস্থিত প্রধান কার্যালয়ে কিছু দিন চাকরী করার সুবাধে চাকরীচ্চুত হয়ে তাদের অনুকরনে আসল ফুলকলির নাম ও লগো দিয়ে ফুুল কলি জুসবার নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে  দোকান খোলে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়ে প্রতারনা করে যাচ্ছে। ক্রেতা সাধারণ জানান, একই সাইন বোর্ড একই মনোগ্রাম দোকানের একই ডিজাইন হওয়াতে তারা কিছু বুঝে উঠতে না পারায় মিষ্টি রসমালাই, অনুষ্টানের কেক ক্রয় করতে তারা ঠকছে বলে জানিয়েছেন। এ নিয়ে ফুল কলির চট্টগ্রাম প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার এম.এ সবুর ভূয়া ফুল কলি জুসবারের নামে সম্প্রতি সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ দায়ের করলেও ভ‚য়া ফুল কলি জুসবারের স্বতা¡ধিকারী রুবেল এতে কোন প্রকার কর্ণপাত না করায় গত ২৬ আগস্ট সকাল ১১ টার দিকে পেকুয়া উপজেলা নিবার্হী অফিসার মো: মারুফ রশিদ খান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কোন কাগজ পত্র দেখাতে না পারায় ফুল কলি জুসবারের সাইন বোর্ড খুলে ফেলা হয় এবং দোকান বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয়ে ফুল কলি চট্টগ্রাম প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার এম.এ সবুর দৈনিক সাগর দেশ কে জানান,  ফুল কলি জুসবার সরকারের টেড্র লাইন্সেস ছাড়া অবৈধ ভাবে ব্যবসা করে একদিকে সরকারের রাজস্ব ফাঁিক দিচ্ছে অন্য দিকে আসল ফুলকলি অনুকরনে নি¤œ মানের খাদ্যদ্রব্য তৈরী করে সাধারন মানুষকে ঠকাচ্ছে, আর তাই আসল ফুল কলি চিনতে ভূয়া ফুল কলি জুসবার থেকে সাধারণ জনগণকে সর্তক থাকার আহবান জানান। পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রকিব জানান- ফুলকলি বিষয়টি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরা বরে দিলে উনি আমাকে তদেেন্তর ভার দেন । আমি ষিয়টি তদন্ত করে দেখি এবং নিশ্চিত হই যে আসল ফুল কলির নাম ও লগো আর ডিজাইন ব্যাবহার করে ফুল কলি জুসবার নামক একটি দোকান চালাচ্ছে জনৈক রুবেল। সত্যতা নিশ্চিত করে এর প্রতিবেদন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরন করেছি। এখন উনি ব্যবস্থা নিবেন।

No comments:

Post a Comment