![]() |
| খন্দকার মাহবুব |
ব্লগার
নিলয় হত্যাকে সরকারের রাজনৈতিক চাল বলে দাবি করলেন বিএনপির চেয়ারপারসনের
উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুব
জাগপার এক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।
মাহবুব হোসেন বলেন, ‘নিলয় হত্যার পেছনে একটি ষড়যন্ত্র আছে। সরকার বিশ্বকে জানাতে চাইছে, বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। এদের নির্মূল করতে হলে এই সরকারের প্রয়োজন আছে। এটি একটি রাজনৈতিক চাল। ব্লগার নিলয়কে এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘কী করে সম্ভব আজ পর্যন্ত এ ধরনের কোনো হত্যাকাণ্ডেরই বিচার হলো না। কারণও উদ্ঘাটন হলো না। এর অর্থ সরকারই এসবে মদদ দিচ্ছে।’
গতকাল রাজধানীর গোড়ানের বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায় নামের এক ব্লগারকে হত্যা করা হয়। তিনি নিলয় নীল নামে লেখালেখি করতেন। এর আগে অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস অনেকটা একই কায়দায় হত্যার শিকার হন। এঁদের সবাই ব্লগ ও অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার সভাপতি মো. ফাইজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

No comments:
Post a Comment