![]() |
| বেইজিংয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে কান্নায় ভেঙে পড়া এক মা। তাঁর প্ল্যাকার্ডে লেখা: মামনি তোমার জন্য অপেক্ষা করছে। কখনোই হাল ছাড়বে না’ l ছবি: রয়টার্স |
দক্ষিণ
ভারত মহাসাগরের লা রেউনিয়ঁ দ্বীপ ও এর আশপাশে জলে, স্থলে ও আকাশ থেকে
তল্লাশি অভিযান চালাবে ফ্রান্স। ফরাসি কর্তৃপক্ষের আশা, ওই এলাকা থেকে
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির আরও ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব
হবে। খবর বিবিসি ও এএফপির।
এদিকে নিখোঁজ যাত্রীদের ক্ষুব্ধ স্বজনদের অনেকে শুক্রবার তৃতীয় দিনের মতো বেইজিংয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের একাধিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। ফ্লাইট এমএইচ ৩৭০ সম্পর্কে মালয়েশিয়ার সরকার ও তদন্তকারীরা ‘দুই রকম তথ্য’ দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ। ফরাসি সরকারের এক বিবৃতিতে নতুন জোরদার অনুসন্ধান অভিযানের কথা বলা হয়। ফরাসি শাসনাধীন লা রেউনিয়ঁ দ্বীপের আশপাশে স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালেই এই তল্লাশি শুরুর কথা ছিল। এতে সামরিক বিমান, হেলিকপ্টার ও টহল নৌকা অংশ নেওয়ার কথা। এ ছাড়া দ্বীপের ভেতর হেঁটেও আরও সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজ করা হবে।
লা রেউনিয়ঁ কর্তৃপক্ষ সেখানে গতকাল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানায়, পাখার অংশটির পর দ্বীপের সৈকতে উড়োজাহাজের আরও কিছু অংশ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, লা রেউনিয়ঁ দ্বীপের সৈকতে ভেসে আসা পাখার অংশটি নিখোঁজ এমএইচ ৩৭০ উড়োজাহাজেরই, এ বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। উদ্ধার করা অংশটির রং ও রক্ষণাবেক্ষণের তথ্য এমএইচ ৩৭০-এর সঙ্গে হুবহু মিলে গেছে। কিন্তু অংশটি নিয়ে এখনো গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত ফরাসি তদন্তকারীরা নিশ্চিত করে কিছু বলেননি। এ জন্য ওই উড়োজাহাজের নিখোঁজ যাত্রীদের স্বজনেরা হতাশা ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, মালয়েশিয়া কর্তৃপক্ষ নিখোঁজ ওই উড়োজাহাজ সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে না।

No comments:
Post a Comment