Sunday, August 9, 2015

তারা ধর্মের অনুসারী নয়, বিপথগামী: নৌমন্ত্রী

শাজাহান খান
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের রাজনীতিকে অশান্ত করার জন্য একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। যারা ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাঁরা ধর্মের অনুসারী নয়, বিপথগামী। শনিবার সকালে মাদারীপুরে নৌমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকাণ্ডের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ধর্মের নামে হত্যা কোনো আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করে তারা কী দিয়ে প্রমাণ করবে এই হত্যাকাণ্ড জায়েজ। এ ধরনের ব্লগার হত্যা সত্যিই দুঃখজনক।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইদুর বাশারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আসাদুজ্জামান দুর্জয়, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্না শরীফ, সাবেক পৌর মেয়র নুরুল আল বাবু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ। পরে মন্ত্রী সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

No comments:

Post a Comment