নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যায় টমটমের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
হয়েছে। নিহত ছাত্রী তামিয়া ছিদ্দিকা মরিচ্যা বাজার এলাকার জসিম উদ্দিনের
কন্য । বয়স ৮ । সে মরিচ্যা সুলতানিয়া আজিজুল উলুম মাদ্রাসার ছাত্রী।
জানা যায , ৩১ আগষ্ট সোমবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ মরিচ্চ্যা
গরু বাজার এলাকায় মাদ্রাসার ক্লাস ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার
হওয়ার সময় ব্যাটারী চালিত টমটম এর ধাক্কায় মাথায় গুরুতর আহত হয় । অচেতন
অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়ার পথে আমিরাবাদ মারা যায়।
টমটম চালক গাড়ী ফেলে পালিয়ে যায়। তামিয়ার আকষ্মিক মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টমটম চালক গাড়ী ফেলে পালিয়ে যায়। তামিয়ার আকষ্মিক মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment