স.ম.ইকবাল
বাহার চৌধুরীঃ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ক্রাইজোন খ্যাত হোয়ানক
ইউনিয়নের কেরুনতলীতে দু’সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে ।জানা
যায়, চিংড়িঘের দখলকে কেন্দ্র করে এলাকার দু‘গ্রুপের মধ্যে বেশ কয়েক মাস আগে থেকে বিরোধ চলে আসলেও আজ ১ আগষ্ট সোমবার ভোরে কেরুনতলী পশ্চিমে স্লুইচগেটই এলাকায় দু‘পক্ষের মধ্যে গোলাগোলির ঘটনা ঘটে। এতে মোজাম্মেল
হক (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসী কালারমারছড়া
ইউনিয়নের নোনাছড়ি এলাকার চাঁনমিয়া মাঝির পুত্র ও প্রতিপক্ষের হাতে মারা
যাওয়া সন্ত্রাসী খলিলের ভাই।পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে
ময়না তদন্তের জন্য প্রেরন করেছে । মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সাইকুল ইসলাম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment