এটিএন
বাংলায় ফিরলেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং জ. ই. মামুন। মঞ্জুরুল আহসান বুলবুল
এডিটর ইন চিফ এবং জ ই মামুন চিফ এক্সিকিউটিভ এডিটর হিসেবে দায়িত্ব পালন
করবেন। রোববার আনুষ্ঠানিকভাবে এটিএন বাংলা’র চেয়ারম্যান মাহফুজুর রহমান
তাদের কর্মস্থলে বরণ করেন। রোববার বিকালে এটিএন বাংলার এভিপি (প্রেস
অ্যান্ড পাবলিকেশন) কামরুজ্জামান মাসুমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
কথা জানানো হয়। মঞ্জুরুল আহসান বুলবুল এবং জ. ই. মামুন আগেও এটিএন বাংলা’র
বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে আসার আগে
মঞ্জুরুল আহসান বুলবুল বৈশাখী টিভির সিইও এবং প্রধান সম্পাদক পদে ছিলেন।
অন্যদিকে জ. ই. মামুন কর্মরত ছিলেন যমুনা টিভির পরিচালক বার্তা ও অনুষ্ঠান
পদে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment