Monday, August 3, 2015

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ট্রেনের নিচে চাপা পড়তে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমন (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সুমনের সহকর্মী মো. হারুন সাংবাদিকদের বলেন, সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর বনানীতে সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে এক শিশুকে ট্রেনের নিচে পড়তে দেখে সুমন ওই শিশুটিকে উদ্ধার করতে ছুটে যান। এ সময় ট্রেনের তলায় সুমনের দুই পায়ের গোড়ালি কাটা পড়ে। মাথায়ও গুরুতর আঘাতপ্রাপ্ত হন সুমন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন ময়মনসিংহের নান্দাইল থানার মাদারনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি বনানীর কড়াইল বস্তিতে থাকতেন। ম্যাডোনা ফ্যাশন নামে একটি গার্মেন্টে লোডার হিসেবে সুমন কমর্রত ছিলেন।

No comments:

Post a Comment