Tuesday, August 25, 2015

আরো ১২৫ বাংলাদেশীকে ফেরত

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ১২৫ বাংলাদেশীকে হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)। তিন মাস মিয়ানমারে বন্দী থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।
এরআগে বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠক শেষে তাদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রবিউল ইসলাম। এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

No comments:

Post a Comment