বাংলাদেশ-চীন
মৈত্রী সেতুতে (বুড়িগঙ্গা প্রথম সেতু) যানবাহনের টোল প্রত্যাহারের দাবিতে
চলা আন্দোলন স্থগিত করে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। আজ
বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
নসরুল হামিদ বিপুর সঙ্গে আলোচনার পর তাঁরা অবরোধ তুলে নেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, টোল প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা জেলা ট্রাক চালক সমিতির সভাপতি ওসমান গণি সাংবাদিকদের বলেন, মন্ত্রীর আশ্বাসে তাঁরা ১০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। তবে এ সময়ে আগের হারে তাঁরা টোল দেবেন।
এ সময় শ্যামপুর আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সানজিদা খাতুন উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment