![]() |
| সঞ্জয় দত্ত |
একটু
পরপরই কান্নায় চোখ ভিজে উঠছে সঞ্জয় দত্তের। কারও সঙ্গেই কোনো কথা বলছেন
না। দুদিন ধরে মুখে কোনো খাবারও তোলেননি। কিন্তু ইয়েরাওয়াড়া কারাগারে
থাকা বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত কেন এমন করছেন?
এর কারণ সম্পর্কে সঞ্জয়ের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফুপু রানি বালির (সঞ্জয়ের বাবা সুনীল দত্তের বোন) মৃত্যুসংবাদ পেয়ে মুষড়ে পড়েন সঞ্জয়। ফুপুর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে চাইলেও কারাগার থেকে বের হওয়ার অনুমতি পাননি তিনি। এরপর থেকেই মুখে কোনো খাবার তোলেননি সঞ্জয়। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দীর্ঘদিন থেকেই পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের প্রভাবশালী এ অভিনেতা। ইয়েরাওয়াড়া কারাগারের যে সেলে সঞ্জয়কে রাখা হয়েছে সেখানে ছোট্ট একটি মন্দির তৈরি করেছেন তিনি। ফুফুর মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই সেই মন্দিরের সামনে বসে শোক পালন করছেন। একটু পরপরই কান্নায় তাঁর চোখ ভরে উঠছে। তাঁকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ফুফুর মৃত্যু আর তাঁর শেষকৃত্যে অংশ না নিতে পারার যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট আর শোকে ভেঙে পড়েছেন তিনি।

No comments:
Post a Comment