Sunday, August 9, 2015

‘দেশে নির্বাচিত স্বৈরতন্ত্র চলছে’ -টিআইবি

সংসদীয় কমিটিগুলো সঠিকভাবে কাজ করছে না বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ ‘সংসদীয় স্থায়ী কমিটির কার্যকারিতা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান বলেন, দেশে বর্তমানে নির্বাচিত স্বৈরতন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর সর্বসময় ক্ষমতার অধিকারী। যেকারণে সংসদীয় কমিটিগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না। গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংসদীয় কমিটির কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা খুবই সীমিত। কমিটির কার্যক্রমের কোন মূল্যায়ণ কাঠামো নেই। বিভিন্ন কমিটি ও দুইটি সংসদের মধ্যবর্তী সময়ে কার্যক্রমের সমন্বয়েরও অভাব রয়েছে। কমিটিসমূহ প্রত্যাশিত পর্যায়ে কার্যকর না হওয়ায় সরকারের জবাবদিহিতা প্রত্যাশিত পর্যায়ে নিশ্চিত হয় না; জনগণের সঙ্গে সংসদীয় কমিটির দূরত্ব তৈরি হয় ও সার্বিকভাবে সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হয়।

No comments:

Post a Comment