বাংলাদেশ গ্রামীণ ফটো সাংবাদিক
সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ১৯ আগষ্ট ২০১৫, বুধবার বিকেল ৩টায় সংগঠন কার্যালয়ে
বিভাগীয় কমিটির চেয়ারপারসন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী, দৈনিক মুক্তবাণীর চীফ রিপোর্টার অধ্যাপক ওচমান জাহাঙ্গীরের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ
গ্রামীণ ফটো সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আলোকচিত্রশিল্পী
সোহেল মো. ফখরুদ-দীন, জেলা
সহ-সভাপতি রুহল আমিন, জেলা
যুগ্ম-সম্পাদক ডা. বরুণ কুমার আচার্য বলাই, চিত্রগ্রাহক সমীর কান্তি দাস, চিত্রগ্রাহক মোহাম্মদ হাসান ফুলু, প্রচার সম্পাদক আসিফ ইকবাল, ইমরান সোহেল, জামাল
হোসেন, মো. জালাল উদ্দিন, সুল্লব দত্ত, ফোজিয়া আক্তার লোটন, হ্যাপি দাস, মোহাম্মদ আলগীর হোসেন প্রমুখ। সভার শুরুতে আধুনিক ফটো সাংবাদিকতার
জনক মি. হেনরি কারটিয়ার ব্রেসন, বাংলাদেশের
প্রয়াত চিত্র সাংবাদিক মৃনাল সরকার, মঞ্জুরুল আমন বেগ, মোজাত
উদ্দিন, শফিউদ্দিন আহমদ ও রশিদ চৌধুরীকে
স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেছেন, ক্যামরা ও কলম মানুষকে সভ্যতা
শিখিয়েছে। হাজার
বছরের ইতিহাস ক্যামরা ও কলমের মাধ্যমে আমাদের মাঝে এসেছে। এ গুরুত্বপূর্ণ বিষয়টি উপলদ্ধি করে
সরকার চিত্রগ্রাহককে মুল্যায়নের আহবান জানান। সভায় আরো বলেন, কলম ও ক্যামরা মানুকে সাহসী করে তোলে। বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং
পরবর্তী সময়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে ক্যামরা ও কলম সৈনিকদের অবদান অপরিসীম। সভায় বক্তারা আরো বলেছেন, আধুনিক বিশ্বে ক্যামরা, কলম ও প্রযুক্তির সাথে যিনি পরিচিত
নন, তিনি অজ্ঞ যুগে বসবাসের সমান। আমাদের ডিজিটেল বাংলাদেশ রূপান্তর ও
সমৃদ্ধিশালী করতে ফটো সাংবাদিকতাকে শিল্পরূপে রূপান্তর করতে হবে ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment