Thursday, August 20, 2015

ভুতুড়ে হাসপাতাল!

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে ২০০৬ সালে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। কমপ্লেক্সে রয়েছে হাসপাতাল ভবনসহ মোট ৪টি ভবন। কিন্তু প্রায় এক শ কাঠা জমির ওপর নির্মিত এই ভবনগুলো গত ৬-৭ বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। হাসপাতালের মালামাল কিছু সরিয়ে নেওয়া হয়েছে, বেশির ভাগই চুরি হয়ে গেছে। হাসপাতালে বেড তো দূরের কথা সিঁড়ির রেলিং পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ভবনগুলো স্থানীয় মাস্তান ও মাদকসেবীদের দখলে চলে গেছে। গত মঙ্গলবার (১৩ আগস্ট ২০১৫) এই ভুতুড়ে হাসপাতাল কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম
কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম।হানা বাড়ির মতো শ্রীহীন দাঁড়িয়ে আছে হাসপাতালটি।
কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম। গোটা হাসপাতাল কমপ্লেক্সটি জঞ্জালে ভরে গেছে। 
কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম।২০০৬ সালে হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 
কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম।হাসপাতালের ওয়ার্ডগুলো খাঁ খাঁ করছে।
কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম।হাসপাতালের সিঁড়ির রেলিংগুলোও পর্যন্ত চুরি হয়ে গেছে। 
কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম।প্রায় ১শ কাঠা জমির ওপর নির্মিত হয়েছিল এই হাসপাতাল কমপ্লেক্স।

No comments:

Post a Comment