টোলমুক্ত
করার দাবিতে চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবারও বাংলাদেশ-চীন মৈত্রী
বুড়িগঙ্গা প্রথম সেতুতে অবরোধ কর্মসূচি পালন করেছেন যানবাহনের
চালক-শ্রমিক-মালিকেরা। এতে গত শনিবার থেকে রাজধানীর সঙ্গে কেরানীগঞ্জ ছাড়াও
খুলনা, বরিশাল ও মুন্সিগঞ্জসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ থাকায়
হাজারো যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।
সকাল থেকে অবরোধকারীরা সেতুর উত্তর প্রান্তে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রিকশা ও ভ্যান চলাচলেও বাধা দিচ্ছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেতু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁরা তৎপর রয়েছেন।
এদিকে, বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতু টোল মুক্তি পরিষদের আহ্বায়ক ইমদাদুল হক প্রথম আলোকে আবারও বলেছেন, এই সেতুকে টোলমুক্ত করার ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
গত শুক্রবার রাত ১২টার পর থেকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওই সেতুতে নতুন হারে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে সেতুতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, বাস এবং অন্যান্য যানবাহনের চালক, শ্রমিক ও মালিকেরা শনিবার সকাল আটটা থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন।

No comments:
Post a Comment