মহেশখালী
(কক্সবাজার) প্রতিনিধিঃ ছোট মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোসলেম
বাহিনীর দুধূর্ষ সন্ত্রাসী মোস্তাক, বেলাল ও হেলালের নেতৃত্বে একদল
সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে পুর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ছোট
মহেশখালী ৫ নং ওয়ার্ডের দÿিনকুল এলাকার মৃত মোঃ জামালের বড় ছেলে ও ছোট
মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মাহবুব আলমের বড় ভাই
মোঃ জাফর আলম প্রকাশ সোনা মিয়া কে ১৮ আগষ্ট বিকাল ৪ টার সময় মৌ-ভাইনার ছড়া
নামকস্থানে গুলি করে খুন করার পর পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী মোস্তাক,
হেলাল ও বেলাল কে কক্সবাজার থেকে জনতা ধৃত করে গনধোলাই দিয়ে পুলিশের কাছে
সোর্পদ করেছে। জনগনের পিটুনীতে আহত সেই লোকদের কে নিহত সোনা মিয়া পক্ষের
লোকজন পিটিয়ে আহত করেছে মর্মে অপপ্রচার চালিয়ে মোসলেম বাহিনীর লোকজন ও
মুখোশধারী দালালের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে ভুয়াঁ ডাক্তারি
সার্টিফিকেট নিয়ে উল্টো নিহত পরিবার পÿকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা,
মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি, বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিবে ও
স্ব-পরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ায়। নিহত সোনা মিয়ার ছোট ভাই মাষ্টার
মাহবুব আলম বাদী হয়ে সন্ত্রাসী মোসলেম মিয়া, আবুল হোছন ও আব্দুল মালেককে
আসামী করে থানায় সাধারন ডাইরী করেছে। ডায়রি নং-৮৯৪-২২/০৮/২০১৫ইং। নিহত
পরিবার পক্ষের লোকজনের দাবী যে, কোন মুহুর্তে সন্ত্রাসী মোসলেম মিয়ার লোকজন
আমাদের স্ব-পরিবারে খুন ও মিথ্যা মামলায় জড়াতে পারে তাই প্রশাসন, রাজনৈতিক
নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনগনের সার্বিক সহযোগীতা কামনা করছি এবং
নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সাইকুল
আহম্মেদ ভুইঁয়া জানান, লিখিত ভাবে অজ্ঞাত ছাড়া খুনের আসামী হিসাবে ১৬ জনের
এজাহার পেয়েছি পাশাপাশি খুনি পÿ মামলা তুলে নিতে ও স্ব-পরিবানের খুন করার
হুমকি এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে বাদী পক্ষে মামলায় জড়ানোর আশংঙ্কা সম্বলিত
সাধারন ডায়রি খানা পেয়েছি। তড়িৎ গতিতে খুনি ও হুমকিদাতাদের গ্রেপ্তার করা
হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment