![]() |
| কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী সুজন হোসেন ও ইয়ামিন আক্তার l ফাইল ছবি |
চাঁদপুরের
কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যুবলীগ কর্মীদের হামলার
ঘটনায় গ্রেপ্তার হওয়া আটজনকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার
দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাস ভিন্ন ভিন্ন
মেয়াদে এ রিমান্ড মঞ্জুর করেন।
ওই আটজনকে আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে মনির হোসেন, ফারুক হোসেন, লিটন মিয়া ও মোজাম্মেল হোসেনের দুদিন করে এবং পপি আক্তার, মো. আলাউদ্দিন, মো. সবুজ ও ওয়াজি উল্লার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করার কথা বলে চাঁদা চেয়ে না পেয়ে যুবলীগের স্থানীয় কয়েকজন কর্মীসহ একদল যুবক ওই বিদ্যালয়ে হামলা চালান। তাঁরা প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ করার সময় ফের হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

No comments:
Post a Comment