![]() |
| ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বিজ্ঞান উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইনুন নিশাত |
শেষ
হলো ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ১৮তম বিজ্ঞান উৎসব। রোববার
বিকেলে প্রতিষ্ঠানটির বেইলি রোডের মূল শাখায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার
বিতরণীর মাধ্যমে শেষ হয় চার দিনব্যাপী এই বিজ্ঞান মেলার।
উৎসবের প্রথম তিন দিন চলে বিভিন্ন বিষয়ে প্রকল্প প্রদর্শনী। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাড়ে তিন শতাধিক প্রকল্প প্রদর্শন করে। পাশাপাশি রাজধানীর ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় বিজ্ঞানবিষয়ক কুইজ, রুবিক’স কিউব ও সুডোকু প্রতিযোগিতা এবং ফিজিকস, কেমিস্ট্রি, বায়োলজি ও অ্যাস্ট্রো অলিম্পিয়াডে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশবিদ আইনুন নিশাত বলেন, তথ্য ও প্রযুক্তির এই যুগটি হলো জ্ঞান আহরণের জন্য শ্রেষ্ঠ সময়। তবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, সনদ অর্জনের জন্য প্রতিযোগিতামূলক পড়াশোনা নয়, পড়া উচিত জানার জন্য।
উৎসবের সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুন খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসবটি সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব পরিচালক মাজেদা বেগম। এ ছাড়া উৎসবে বিশেষ অতিথি ছিলেন প্রাণ বেভারেজ লিমিটেডের আনিসুর রহমান। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে গত শুক্রবার উৎসবে আসেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বিজ্ঞান নিয়ে পড়ালেখা ও গবেষণার জন্য উৎসাহিত করেন।
ভিকারুননিসা বিজ্ঞান ক্লাব আয়োজিত এই উৎসবের মিডিয়া পার্টনার ছিল কিশোর আলো। কিশোর আলোর স্টলে নতুন-পুরোনো সংখ্যা, রিস্টব্যান্ড, ব্যাজ, স্টিকার, টি-শার্টসহ ছিল গ্রাহক হওয়ার সুযোগ।

No comments:
Post a Comment