রাঙ্গামাটির
রাজস্থলীতে মায়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সঙ্গে
জড়িত সন্দেহে আটক দুইজনকে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
সামসুদ্দীন খালেদের আদালতের হাজিরের পর সংক্ষিপ্ত শুনানি শেষে আগামিকাল
রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য্য করে আসামিদের জেলহাজতে প্রেরণের আদেশ
দিয়েছেন রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
রাঙ্গামাটি জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ মমিনুল ইসলাম জানান, মামলার সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত প্রয়োজনীয় নথিপত্রসহ তদন্তকারী কর্মকর্তার উপস্থিতি রোববার রিমান্ড শুনানির দিন ধার্য্য করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
রাজস্থলী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় পুলিশ প্রত্যোকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজস্থলীতে আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটকের পর তাদের বিরুদ্ধে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করার পর আজ তাদের রাঙ্গামাটি আদালতে হাজির করা হয়।
আটককৃতরা হলেন- মং সু অং মার্মা (৩৯) ও জো সো অং মার্মা (৪২)। তারা সিলগালা করে দেয়া বিলাসবহুল বাড়ির কেয়ারটেকার।
এদিকে বিদেশী নাগরিক আইনের মামলায় আটক আরাকান আর্মির সহযোগী অংনু ইয়ান রাখাইন ও বাড়ির পলাতক মালিক ডা. রেনিন সু’কে সন্ত্রাস দমন আইনের এই মামলায়ও গ্রেফতার দেখিয়ে অজ্ঞাতে আরো বেশ ক’জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজস্থলীতে যৌথ বাহিনীর অভিযানে মায়ানমানের আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির কেয়ারটেকার দুইজনকে আটকের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমনের মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।
এর আগে আটক অং ক্রো ওয়াং রাখাইন ও ঐ বাড়ির পলাতক মালিক ডাঃ রেনাই জোকে এই সন্ত্রাসী দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জন্য পৃথক রিমান্ডের আবেদন করা হবে বলে রাজস্থলীর ওসি জানান।

No comments:
Post a Comment