Saturday, August 29, 2015

ওরা আন্তর্জাতিক কিডনি পাচারকারী!

বাংলাদেশে পুলিশ কিডনি পাচারের সাথে জড়িত থাকার সন্দেহে রাজধানী ঢাকা থেকে পাঁচজনকে আটক করেছে।
আন্তর্জাতিক চক্রের সাথে এই পাঁচজনের যোগাযোগ আছে বলেও পুলিশের ধারণা।
একই সাথে আরো দু’জনকে আটক করা হয়েছে যাদের কাছ থেকে পাচারকারীরা কিডনি সংগ্রহের চেষ্টা করছিলো।
গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে এদেরকে আটক করেছে।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে আটক ব্যক্তিদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তিরা দেশে বিদেশে কিডনি বেচা-কেনার সাথে জড়িত।
কিডনি প্রতিস্থাপনের জন্যে প্রতি বছর বহু মানুষ প্রতিবেশী ভারতে গিয়ে থাকে।
কিডনি প্রতিস্থাপনের জন্যে অপারেশন চলছে : ফাইল ফটো
সূত্র : বিবিসি

No comments:

Post a Comment