![]() |
| বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আদিবাসী মেলা |
দেশের
আদিবাসীদের কারুপণ্যসামগ্রী ও জীবনযাত্রার বিভিন্ন উপকরণ নিয়ে দুই দিনের
বর্ণাঢ্য মেলা হয়ে গেল বাংলা একাডেমি প্রাঙ্গণে। আদিবাসী দিবস উপলক্ষে গত
রোববার থেকে এই মেলার আয়োজন করা হয়েছিল।
বাংলা একাডেমির বটতলার সামনের অংশে সুদৃশ্য স্টল সাজিয়ে এই মেলার আয়োজন করেছিল মানুষের জন্য ফাউন্ডেশন। পাহাড় ও সমতলের আদিবাসীদের ৩৬টি প্রতিষ্ঠান দুই দিনের এই মেলায় অংশ নেয়। মেলায় বেশির ভাগ স্টলের পণ্যই ছিল শুধু প্রদর্শনীর জন্য। তবে কয়েকটি স্টলে বিক্রি হয়েছে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের তৈরি বাঁশ ও বেতের ডালা, ঝুড়ি, নানা রকম শৌখিন সামগ্রী, তাঁতের কাপড়, বাচ্চাদের পোশাক প্রভৃতি। অন্যান্য স্টলে ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী অলংকার, পোশাক, তির-ধনুকসহ শিকারের অস্ত্র, কৃষি উপকরণ, জুমের ফসল, বিভিন্ন ধরনের শাক-সবজিসহ জীবনযাপনের হরেক রকম উপকরণ।
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে তুলে ধরা এবং মূল জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছিল। গতকাল সোমবার শেষ দিনেও প্রচুর লোকসমাগম হয়েছিল মেলায়।

No comments:
Post a Comment