কুমিল্লার
বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায়
তাক লাগানো সাফল্য পেয়েছে। ওই কলেজের ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস
করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২৭ জন।
ঈর্ষণীয় সাফল্য পেয়ে গত রোববার দুপুরে ফল ঘোষণার পর শিক্ষার্থীদের বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। কলেজের এমন সাফল্যে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষকেরাও। গ্রামাঞ্চলের এই কলেজ থেকে এবারসহ টানা চারবার শতভাগ শিক্ষার্থী পাস করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এ বছর ছয়টি কলেজের পরীক্ষার্থীদের শতভাগ পাস করেছেন। এর মধ্যে পরীক্ষার্থী ও জিপিএ-৫-এর ক্ষেত্রে সোনার বাংলা কলেজের অবস্থান সবার আগে। এ বছর শীর্ষ প্রতিষ্ঠানের তালিকা নেই। তারপরও এ কলেজ ধারাবাহিক সাফল্য অক্ষুণ্ণ রেখেছে।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর সোনার বাংলা কলেজ থেকে ৩৬০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২৮ জন পরীক্ষা দিয়ে ১০২ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১২৮ জন পরীক্ষা দিয়ে ২৪ জন এবং মানবিকে ১০৪ জন পরীক্ষা দিয়ে একজন জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডের অন্য পাঁচটি শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এত বেশি জিপিএ-৫ পাননি। একই সঙ্গে এত বেশিসংখ্যক পরীক্ষার্থীও পরীক্ষায় অংশ নেননি।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে এ কলেজ থেকে ৩৩৭ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩৩ জন। ২০১৩ সালে ৩০২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেন। এর মধ্যে ৬৭ জন জিপিএ-৫ পেয়েছেন। ২০১২ সালে ২৫৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেন এবং ৬০ জন জিপিএ-৫ পান। ওই তিন বছরে কলেজটি বোর্ডে যথাক্রমে পঞ্চম, অষ্টম ও ষষ্ঠ স্থানে ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি ২০১১ সালে দশম, ২০১০ সালে ১২তম, ২০০৯ সালে নবম এবং ২০০৮ সালে পঞ্চম স্থানে ছিল।
কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, নিয়মিত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, পাঠদানে বৈচিত্র্য আনয়ন ও শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির নজরদারির কারণে সাফল্যের এমন ধারা অক্ষুণ্ন রয়েছে। সবাই কৃতকার্য হয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।

No comments:
Post a Comment