Saturday, August 8, 2015

কর্ণফুলী নদীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানিসম্পদমন্ত্রীর

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মন্ত্রী নদীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণ ও জলকপাট (স্লুইসগেট) নির্মাণের আশ্বাস দেন। গতকাল শুক্রবার বিকেলে নগরের বলিরহাট এলাকা থেকে শাহ আমানত সেতু পর্যন্ত কর্ণফুলী নদীর পাড় এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনুর উর রশিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনুর উর রশিদ জানান, বেড়িবাঁধ ছাড়াও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত সব খালের মুখে জলকপাট নির্মাণ এবং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পাম্পহাউস স্থাপনের ঘোষণা দিয়েছেন মন্ত্রী।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বিকেলে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জিয়াউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবিটি বলিরহাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

No comments:

Post a Comment