Tuesday, August 25, 2015

পাবনায় গণপিটুনিতে ৩ যুবক নিহত

পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিন যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সাঁথিয়ার সিএন্ডবি মোড়ের চতুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনই আওয়ামী লীগের কর্মী বলে দাবি স্থানীয়দের। তবে দায়িত্বশীল কোনো সূত্রে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে অপহরণকারী সন্দেহে জনতা ওই তিনজনকে ধরে ফেলে। পরে শতশত জনতা গণপিটুনি দিলে বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের নাক মুখ থেতলে দেয়ায় তাদের আপাতত সনাক্ত করা সম্ভব হচ্ছে না।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ছিদ্দিকুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি। নিহতদের  লাশ সাঁথিয়া থানায় আনা হয়েছে।
এসএম আলাউদ্দিন ও জয়নাল আবেদীন রানা, নয়া দিগন্ত, পাবনা (সাঁথিয়া)

No comments:

Post a Comment