Wednesday, August 26, 2015

রিমাণ্ড শেষে তিন আইনজীবী আদালতে

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া তিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। তারা হলেন- আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী।
কোর্ট পরিদর্শক উনু মং বলেন, হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই তিনজনের জবানবন্দি দেয়ার কথা রয়েছে।
একই মামলায় আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী রিমান্ডে ছিলেন। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য শাকিলার ৪৮ ঘণ্টা এবং হাছানুজ্জামান ও মাহফুজের ৭২ ঘণ্টার রিমান্ড দেয়া হয়। ঐ দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাদের পতেঙ্গায় র‍্যাব-৭-এর কার্যালয়ে নেয়া হয়।
১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেফতার করে চট্টগ্রামের র‍্যাব-৭। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে তারা এক কোটি আট লাখ টাকা দিয়েছেন বলে দাবি করা হয়। পরে তাদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গত রবিবার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

No comments:

Post a Comment