Tuesday, September 1, 2015

পদত্যাগের ঘোষণা লতিফ সিদ্দিকীর

ইসলাম এবং তবলিগ জামাত সম্পর্কে অবমাননা বক্তব্যের প্রেক্ষাপটে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়ে তিনি তার অবস্থান ব্যাখ্যঅ করে তিনি এই ঘোষণা দেন।
আজ সন্ধ্যার পর তিনি অধিবেশনে অংশ নিয়ে প্রথম সারির নির্ধারিত আসনে বসেন।
নিউ ইয়র্কে পবিত্র হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন তিনি।
দল থেকে বহিষ্কার হওয়ার পর তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
জাতীয় সংসদে দেয়া শেষ বক্তব্যে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমি মানুষের জন্য রাজনীতি করেছি, মানুষকে ভালোবেসেছি। আমি অনেক চড়াই-উৎরাই পেরিয়েছি। আজ আমার সমাপ্তির দিন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তাহলে আমি দেশবাসীর কাছে নতমস্তকে ক্ষমাপ্রার্থনা করছি।’
এর আগে নিজের বক্তব্যের শুরুতে নিজেকে সাচ্চা মুসলমান বলে দাবি করেন লতিফ সিদ্দিকী।

No comments:

Post a Comment