Wednesday, September 2, 2015

জাতীয় ঐক্যের রাজনীতির আহ্বান জানালেন খালেদা

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া ‘জাতীয় ঐক্যের রাজনীতি শুরুর’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কাউকে গালাগাল, হানাহানিতে বিশ্বাস করি না। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আসুন জাতীয় ঐক্যের-উন্নয়নের রাজনীতি শুরু করি।’
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় খালেদা জিয়া সভাপতিত্ব করেন।
এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।

No comments:

Post a Comment