Tuesday, September 29, 2015

চকরিয়া বদরখালী প্রতিভা ও অর্থনৈতিক উন্নয়ন সংগঠনের সংবর্ধণা ও ঈদ পূণর্মিলনী

চকরিয়া বদরখালী প্রতিভা ও অর্থনৈতিক উন্নয়ন
সংগঠনের সংবর্ধণা ও ঈদ পূণর্মিলনী
নিজস্ব প্রতিবেদক ঃ
চকরিয়া উপজেলার বদরখালী প্রতিভা ও অর্থনৈতিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে এপ্লাস প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা, সনদ ও নগদ অর্থ প্রদান ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান গত ২৭সেপ্টেম্বর বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক এইচএম সোহরাব মোস্তফা রিকন। প্রধান মেহমান ছিলেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার। প্রধান আলোচক ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার প্রভাষক  আ.ফ.ম ইকবাল হাসান। উদ্বোধক ছিলেন সংগঠনের পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দিন এমএম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নবী স্টোরের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ রেজাউল করিম, বদরখালী সমিতির পরিচালক নাজেম উদ্দিন, মো: জাহাঙ্গীর আলম, মো: ইমরানুল ইসলাম,অত্র সংগঠনের সদস্য একরামুল হক। পূর্ববড়ভেওলা সিকদারপাড়া জয়নুল আবদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা এহছানুল হক বদরীর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য তোফায়েল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের অতিথিরা ৭০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সহ নগদ ১০০০টাকা ও ৪০০টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বদরখালী নবী স্টোরের মালিক রেজাউল করিমের পক্ষ থেকে অত্র সংগঠনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়।

No comments:

Post a Comment