প্রধান
বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলছেন, চট্টগ্রামে হাইকোর্টের
সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। বিবেচনা করে
সিদ্ধান্ত দেয়া হবে।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।
সার্কিট বেঞ্চ স্থাপন সম্পর্কে এস কে সিনহা বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে বলা হচ্ছে, এটি কেমন হয়? আমি এখন হ্যাঁ অথবা না বলতে পারছি না। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। বিবেচনা করে সিদ্ধান্ত দেয়া হবে।
মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবীদের সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সারা দেশে অনেক মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা, মহানগর দায়রা জজ মো. শাহেনুর, মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির প্রমুখ।
পরে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিচারকদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সুরেন্দ্র কুমার সিনহা।
মতবিনিময়ের আগে বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি চট্টগ্রাম আদালত পরিদর্শনে যান। এ সময় তিনি কয়েকটি এজলাসে গিয়ে মামলার বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

No comments:
Post a Comment