কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া
এলাকা থেকে আবুল কালাম (৩৫) ও জামাল (৩৩) নামে তালিকাভুক্ত মানবপাচারকারী
দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার
(৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা
কাটাবুনিয়া এলাকার আব্দুল রহমানের ছেলে। টেকনাফ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে
জানান, গ্রেফতারকৃত দুই
ভাইয়ের নামে থানায় ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে
তারা পলাতক ছিলেন। সম্প্রতি তারা নিজ এলাকায়
অবস্থান করছেন,
এমন
সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি
থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত
দু’জনকে দুপুরে
আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
Thursday, September 3, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment