Wednesday, September 30, 2015

মহেশখালীতে দু’পক্ষের বন্দুক যুদ্ধে ডাকাত নিহত।

মহেশখালীতে দু’পক্ষের বন্দুক যুদ্ধে ডাকাত নিহত।
শহীদুল ইসলাম কাজল, সংবাদদাতা(কক্সবাজার)মহেশখালী
মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল ডাকাতের বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কালারমারছড়া দক্ষিন চালিয়াতলী গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশ ঘটিকার সময়। নিহত সাজ্জাদ(২০) ইউনুছখালী গ্রামের আবুল হাসেমের পুত্র বলে জানা যায়। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি,এস আই আলমগীর হোসেন জানান-এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর নলবিলার একরাম ডাকাত ও ইউনুছখালীর সাজ্জাদ ডাকাতের মধ্যে বিরুধ ছিল। মঙ্গলবার উভয় ডাকাত দল একই এলাকায় ডাকাতি করতে গেলে দু’পক্ষের মধ্যে গুলাগুলি হয়। সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ আবস্থায় ডাকাত সাজ্জাদকে উদ্ধার করে নিয়ে আসার সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্তে সাত রাউন্ড গুলি করে। পরে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান এস আই আলমগীর।

No comments:

Post a Comment