কক্সবাজারের ভারুয়াখালীতে লক্ষাধিক টাকার চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা
শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে সদ্য প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়ার মালিকানাধীন বাগান থেকে ২ শতাধিক চিকন পাতার চারা কেটে দিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে বর্ণিত ইউনিয়নের ঘোনা পাড়াস্থ এলাকায়। সংঘটিত ঘটনায় ক্ষতিগ্রস্থ বাগান মালিক চেয়ারম্যান পুত্র রাসেল স্থানীয় ২ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। জানা যায়, ঐ এলাকায় ৪/৫ বছর পূর্বে নিজস্ব অর্থায়নে সদ্য প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া বর্ণিত স্থানে ৪/৫ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপন করে। চারাগুলো দিন দিন বেড়ে যাওয়ায় স্থানীয় চিহ্নিত দুর্বৃত্তদের নজর পড়ে। তারা ঘটনার দিন একই এলাকার মোজাহের আহমদের পুত্র রমজান আলী ও রিদুয়ান প্রকাশ সোনা পুতিয়ার নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত এসে রাতের অন্ধকারে চারাগুলো কেটে নিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হলে দুর্বৃত্তরা চারাগুলো ফেলে সটকে পড়ে। চেয়ারম্যান পুত্র জাহাঙ্গীর আলম জানান, ইতিপূর্বে রমজান আলী ও তার ভাই সোনা পুতিয়ার নেতৃত্বে আরো ২ বার বাগানের চারাগুলো কেটে দিয়েছিল। এ ব্যাপারে অভিযুক্ত রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তাদের সীমানায় চারাগুলো রোপন করা হয়েছে বলে জানান। ওয়ার্ড মেম্বার এবাদুল হকের সাথে যোগাযোগ করা হলে ঘটনা শুনেছি তবে কারা কেটে দিয়েছে তা জানি না।

No comments:
Post a Comment