শাহিদ মোস্তফা শাহিদ,
ঈদগাঁও (কক্সবাজার): রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মামুন মিয়া বাজারে
ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ
প্রায় ৮০ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬ সেপ্টেম্বর রাত পৌনে
৮টার দিকে এ ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকান্ড চলাকালীন কয়েক ঘন্টা বেশি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ব্যবসায়ী সূত্রে জানা
যায়, রোববার রাত পৌনে ৮টার দিকে মামুন মিয়ার বাজারের নব নির্মিত একটি
মার্কেটের হান্নান সিদ্দিকী মেম্বারের মিনি পেট্রোল পাম্প থেকে আকষ্মিক
অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের
লেলিহান শিখা ক্রমে বাড়তে থাকে। যা মার্কেটের পুরো ১০/১১টি দোকানে ছড়িয়ে
পড়ে। খবর পেয়ে কক্সবাজার ও চকরিয়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে জনতার
সহায়তায় অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দূর্ঘটনায় ব্যবসায়ী
হান্নান সিদ্দিকী, গিয়াস উদ্দীন ও আরো কয়েকজন ব্যক্তি অগ্নিদগ্ধ হলে
তাদেরকে দ্রুত হাসপাতালে প্রেরণ করে উপস্থিত জনতা। ক্ষতিগ্রস্থ দোকানের
মধ্যে রয়েছে ডালিম এন্টারপ্রাইজ, তানভির মোবাইল ফ্যাশন, বিকাশ একাউন্ট, রবি
সেবা, কমরুর ওয়ার্কশপ ও সিএনজি ওয়ার্কশপ। মহাসড়কের পশ্চিম পার্শ্বে নব
নির্মিত মার্কেটে এ অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক
৮০ লক্ষ টাকা বলে দাবী করেছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন। সরেজমিন ঘটনাস্থল
পরিদর্শন করে এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ক্ষয়ক্ষতির ব্যাপারে দমকল বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলেও
ব্যস্ততার কারণে তারা কথা বলতে পারেননি। অগ্নিকান্ডের খবরে রামু উপজেলা
পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম, নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, ইউপি
চেয়ারম্যান আবদুল করিম, রামু থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment