Monday, October 12, 2015

২০৩০ সালের মধ্যে মঙ্গলে বাস!

মঙ্গল গ্রহে সম্পূর্ণ স্বাধীনভাবে মানুষ বসবাস ও কাজ করতে পারবে। মাত্র ১৫ বছরের মধ্যেই হয়তো সেটি সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন ঘোষণা দিয়েছে।
এএফপি ও টেলিগ্রাফের খবরে বলা হয়, লাল গ্রহটিতে মানুষের স্থায়ী বসতি স্থাপন বিষয়ে বৃহস্পতিবার নাসা তাদের পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করে। ‘জার্নি টু মার্স’ নামের প্রতিবেদনে নাসা জানায়, এটি হবে ঐতিহাসিকভাবে এক অগ্রণী প্রচেষ্টা। আমেরিকায় মানুষের প্রথমদিকের বসতি স্থাপন এবং চাঁদে মানুষের প্রথম পা ফেলার সঙ্গে এ প্রচেষ্টাকে তুলনা করে নাসা। নাসার ভাষায়, অ্যাপোলো কর্মসূচির (চাঁদে অবতরণ করা নভোযান) মতো আমরা মনুষ্য প্রজাতির জন্য এ যাত্রায় নিযুক্ত হচ্ছি। ‘কয়েক দশকের মধ্যে আমরা পৃথিবীর বাইরে মানুষের উপস্থিতি ঘটানোর পথে পদক্ষেপ নিতে যাচ্ছি।’

No comments:

Post a Comment