Wednesday, October 14, 2015

ডাইনি সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এক বৃদ্ধাকে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের তারা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত মনিরাম সোরেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা গ্রামের এক আদিবাসী মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার মারা যান। মৃতের পরিবারের লোকেদের সন্দেহ প্রতিবেশী মায়া হেমরম (৬৫) এই মৃত্যুর জন্য দায়ী। তারা মায়া হেমরমকে বাড়িতে ডেকে এনে ডাইনি আখ্যা দেন। সেই সাথে মৃত মহিলাকে জীবিত করে দেয়ার দাবি করেন। এ পর্যায়ে তারা মায়া হেমরমকে বেধড়ক মারধর করতে শুরু করেন। মার খেয়ে মাটিতে লুটিয়ে পরেন ওই বৃদ্ধা। ওই অবস্থায় কুমারগঞ্জ ব্লক হাসপাতালে নেয়া যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment