Thursday, October 22, 2015

কক্সবাজারের বদরখালীতে শিবিরের দোয়া মাহফিল সম্পন্ন

কক্সবাজারের বদরখালীতে শিবিরের দোয়া মাহফিল সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি ঃঃ
ছাত্র শিবিরের চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলার অর্থ সম্পাদক মরহুম মোহাম্মদ মাঈন উদ্দিন চিশতি‘র স্মরনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্দোগে এক দোয়া ও ইছালে ছওয়াব মাহফিল চকরিয়া উপজেলার বদরখালী অস্থায়ী কার্যালয়ে শিবিরের মাতামুহুরী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন‘র সভাপতিত্বে সেক্রেটারী সালা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। গতকাল ২২ অক্টোবর রোজ বৃহঃবার বিকাল ৩টায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কক্সবাজার জেলা সেক্রেটারী আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সাবেক অর্থ সম্পাদক এম উমর আলী , মহেশখালী উত্তর থানা শাখার সভাপতি আনছারুল করিম ও সেক্রেটারী মোহাম্মদ হানিফ। সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা শাখার অফিস সম্পাদক গিয়াস উদ্দিন, এইচআরডি সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান শিবলি, বদরখালী ফাজিল মাদ্রাসার সভাপতি হাফেজ সাহাব উদ্দিন সহ মাতামুহুরী উপজেলা সাংগঠনিক সাখার বিভিন্ন স্থরের সাথী, কর্মী ,সমর্থক ও শুভাকাংখি। ঐদিন সকালে মরহুমের ইছালে চওয়াবের জন্য খতমে কোরআন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় বক্তারা বলেন -মরহুম মাঈন উদ্দিন চিশতি ছিলেন ইসলামের জন্য একজন নিবেদিত প্রান কর্মী। ইসলামী আন্দোলনের এক সাহসী সৈনিক। তার মৃত্যুতে ইসলামী আন্দোলনের এক প্রানচাঞ্চল্য সৃষ্টিকারী অগ্রনায়ককে হারাল। ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের নেতা কর্মীকে মাঈন উদ্দিন চিশতীর মতো ইসলাম প্রেমিক ও দেশ প্রেমিক হওয়ার আহবান জানান।

No comments:

Post a Comment