নানা
কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে
শেখ রাসেল এর ৫১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানী
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল,
সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্রদের
মাঝে খাবার বিতরণ করা হয়।
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রসেল শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমী, শেখ রাসেল শিশু সংসদসহ বিভিন্ন সংগঠন।
পরে বনানী কবরস্থান মসজিদে এক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে যুবলীগ বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত ডাস-এর সামনে কেক কাটে। এ সময়ে ছাত্রলীগের সভাপতি সাউফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন করে।

No comments:
Post a Comment