Saturday, October 3, 2015

কক্সবাজারের ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ পরিবার ভষ্মিভূত

কক্সবাজারের ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ পরিবার ভষ্মিভূত
শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার
সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা লামার পাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে ৯টি পরিবার পুড়ে ভষ্মিভূত হয়েছে। ২ অক্টোবর জুমাবার সকাল ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এমইউপি সেলিম উল্লাহ সিরাজী জানান, বর্ণিত এলাকার হাজী ফরিদুল আলম প্রকাশ ফরিজার বাড়ীর রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান সর্বত্রে ছড়িয়ে পড়ে। এসময় হাজী ফরিদুল আলমের ভাই ও আত্মীয়-স্বজনের ৯টি বসতবাড়ী স¤পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চকরিয়া ও কক্সবাজার থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রন আনে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ফরিদুল আলম জানান, তাদের আত্মীয়-স্বজনের বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসতবাড়ী সমূহের পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment