Saturday, October 3, 2015

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত

নিউজসিটিজি ডেক্স:: রংপুর সদরের মাহিগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোসিকমিও (Hossicomeo) নামের এক জাপানি নাগরিক নিহত হয়েছেনআজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায়, হোসিকমিও রংপুরের একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেনতাঁর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন বলেন, হোসিকমিও এক বছরের ভিসা নিয়ে রংপুর এসেছিলেনচার মাস ধরে রংপুরের মাহিগঞ্জে অবস্থান করে একটি কৃষি প্রকল্পে কাজ করছিলেনতবে এই জাপানি নাগরিকের অবস্থান সম্পর্কে পুলিশকে আগে থেকে কিছু জানানো হয়নি এএসপি আরো বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি জাপানি নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিতে হোসিকমিওর মৃত্যু হয়েছেতাঁর বুকে, পাজরে ও হাতে গুলি লেগেছেতাঁর হাতের রগ কেটে দেওয়া হয়েছেশরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরাতিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেনতাঁর হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশঠিক সেই মুহূর্তে রংপুরে একই ধরনের ঘটনা ঘটল
জাপানি হত্যার পর দক্ষিণ কোরিয়ার সতর্কতা

রংপুরে দুবৃত্তদের হাতে জাপানি নাগরিক হত্যার পর ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ান দূতাবাস নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘স্থানীয় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী ৩রা অক্টোবর (শনিবার) সকালে রংপুরের কাউনিয়া এলাকায় অজ্ঞাত দুবৃত্তরা একজন জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে।’ এমতবস্থায় সতর্কতা অবলম্বন এবং সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সর্বদা সবস্থানে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ওই বার্তায়। এর আগে রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছিল।

No comments:

Post a Comment