কক্সবাজারে চালককে বেঁধে রেখে টমটম ছিনতাই ঃ আটক-২
শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে যাত্রী বেশে টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তদের উপর্যূপরী হামলায় গুরুতর আহত হয়েছে চালক। ঘটনাটি ঘটেছে জাপানী সড়কে পোকখালী ইসলামপুর মধ্যবর্তী মইঘ্যাজোম নামক চিংড়ি ঘেরের পাশে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২জনকে আটক করেছে জনতা। জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৭টার সময় চৌফলদন্ডী কোনা পাড়া এলাকার দুধুমিয়ার পুত্র রিদুয়ান প্রতিদিনের ন্যায় টমটম নিয়ে চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় ৪/৫ জনের দুর্বৃত্তদল পোকখালী হাইস্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার কথা বলে গাড়ীটি ভাড়া করে জাপানী সড়ক দিয়ে নতুন অফিস এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ সময় মইঘ্যাজোম নামক চিংড়ি ঘেরের কাছাকাছি পৌছলে চালক রিদুয়ান আলীকে হাত-পা গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে গাড়ীটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে দেখে ঘটনার বিস্তারিত জানতে চাইলে সে তাদেরকে ঘটনা সম্পর্কে অবহিত করে এবং রশির বাঁধ খুলে দিয়ে স্থানীয় কিনিকে ভর্তি করে। ঘটনার পরদিন সোমবার বিকালের দিকে চকরিয়া পৌর শহরে টমটম গাড়ীটি বিক্রি করার সময় স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে টমটমটি জব্দ ও ২জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করছে বলে জানা যায়। তবে আটককৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহত টমটম চালক রিদুয়ান আলী জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

No comments:
Post a Comment