চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় ২৩তম ব্যাচের ছাত্রছাত্রীদের সংগঠন দুরন্ত-২৩ এর পুনর্মিলনী
কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ উপলে
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালি, পুনর্মিলনী উদ্বোধন অনুষ্ঠান,
প্রশাসনিক ভবনের সামনে ২৩তম ব্যাচের স্মৃতি স্মারক ফোয়ারা নির্মাণ,
স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সন্ধ্যায় শহরের আগ্রাবাদ হোটেলের ইছামতি
হলে স্মৃতিচারণ ও মেজবানের মাধ্যমে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের
সমাপ্তি হবে। পুনর্মিলনী উপলে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ
সম্মেলনে আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম কমু লিখিত বক্তব্যে বলেন, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের প্রায় ৩৪০০ জন প্রাক্তন ছাত্রছাত্রীর এ সংগঠন
২০ বছর পর সবুজ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিলনমেলায় একত্র হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জাতীয়
সঙ্গীত পরিবেশনের সাথে সাথে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সাংবাদিকদের প্রশ্লের জবাবে সদস্যসচিব আসলাম মোরশেদ বলেন, চবি প্রশাসনিক ভবনের সামনে ২৩তম ব্যাচের স্মৃতিস্মারক ফোয়ারাটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হবে অয়েল গ্র“পের আর্থিক সহায়তায়। এ জন্য তিনি ২৩তম ব্যাচের প থেকে অয়েল গ্র“পের কাছে কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম রাশেদুল আলম, মাহবুবুল হক সুমন, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, সানিয়াৎ লুৎফি, আবদুল হক, চৌধুরী কে এম এম রিয়াদ, এ কে এম জহিরুল ইসলাম (বকু), শাহেদ বিন ছাদিক, আকতার হোসেন, শাহ সেলিম খালেদ, আবু তালেব বেলাল, তছলিম খান রোজী, সুখু মুৎসুদ্দী ও রুহি সফদার প্রমুখ।

No comments:
Post a Comment