Tuesday, November 3, 2015

অসুস্থ নাজমুলকে দেখতে গেলেন পরিস্থিতির সম্পাদক

Nazmulনিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চান্দগাঁও থানা আওয়ামী লীগ সদস্য, সাবেক ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ও পরিস্থিতি ২৪ ডট কম’র উপদেষ্টা নাজমুল আলম খাঁনকে দেখতে বাসায় গেলেন পরিস্থিতি ২৪ ডট কম’র সম্পাদক এ কে এম আবু ইউসুফ ও পরিস্থিতি ২৪ ডট কম’র সমন্বয়কারী এ কে এম রিদওয়ানুল করিম। গত রোববার সন্ধ্যায় পুরাতন চান্দগাঁওস্থ নাজমুলের বাসায় তাকে দেখতে যান পরিস্থিতি ২৪ ডট কমের প্রতিনিধিগণ। সম্প্রতি নাজমুল আলম খান টাইফয়েডজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। ক্লিনিক থেকে বাসায় ফিরলে পরিস্থিতি টিম তাকে দেখতে বাসায় যান।

No comments:

Post a Comment